কুষ্টিয়ার কুমারখালীতে গরীব ও অসহায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৬'মে) বাংলাদেশ ছাত্রলীগ কুমারখালী উপজেলা শাখার সদস্য বাপ্পি ইসলাম'র উদ্দ্যোগে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগরে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ ) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মো:টিপু শেখ, সোহাগ ইসলাম, দিপ্ত, লাবিব হাসানসহ সুবিধাভোগীরা। শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ পেয়ে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা।





