Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

admin • 26 Mar 2024, 07:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ

কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, কুমারখালী প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন রেলস্টেশন সংলগ্ন ও উপজেলা চত্বর বঙ্গবন্ধুর ম্যুুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং শহীদদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এবং উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ শেষে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।