Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন

admin • 11 Sep 2024, 11:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন

“করি সদা রক্তের সন্ধান, হাসাতে রোগী বাঁচাতে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার জেলার কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

(১১ সেপ্টেম্বর) বুধবার রাত ৮.৩০ মিনিটে কুমারখালীর হাসপাতাল রোডে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার সংলগ্নে ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনী ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন কনসালন্টেট  (গাইনী এন্ড অবস্)  ডা. তানজিমা সিদ্দিকাহ্।

 

সভাপতি আসিফ রাহাতের সার্বিক দিক নির্দেশনায় ক্লাবের সাধারন সম্পাদক সাগর শেখ এর সঞ্চালনায় ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. সুপ্রিয় মালাকার, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. কাজী নাজমুল হক শাওন,বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মিঠুন চক্রবর্তী, ফ্যামিলি কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান,ও ডা.সৌভিক দে,বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস, সোহাগ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন সোহাগ, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ,ফ্যামিলি কেয়ারের জেনারেল ম্যানেজার তপু বিশ্বাসসহ, ব্লাড ডোনেশন ক্লাবের সিনি.সহ-সভাপতি তানভীর রহমান জুয়েল , আমিনুল ইসলাম সজীব, সহ-সভাপতি, ইয়া রাফি ইসলাম পলাশ , সাংগঠিনিক সম্পাদক আরাফাত নাঈম, সহকারী সাংগঠনিক সম্পাদক ,ক্যাশিয়ার সিপন, সাগর হোসেন, সোহানুর রহমান সোহান, সামছুল আলম, সজীব হোসেন, হাবিল শেখ,সহ আরো অনেকে ।

উল্লেখ্য, ২০১৫ সালে কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাব যাত্রা শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।