Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম, দোয়া

admin • 14 Jul 2023, 09:29 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম, দোয়া

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র কুরআন খতম, দোয়া, আলোচনা ও এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই)  দুপুরে তেবাড়িয়া হাজি আলিমদ্দিন ওয়াকফ এস্টেট উম্মুল কুরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক যুগান্তরের কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএমআর শাহিন, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, কুমারখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আমির টিপু, সাধারণ সম্পাদক জিএস মনির, বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, নয়া দিগন্ত পত্রিকার কুমারখালী প্রতিনিধি সোহাগ মাহমুদ, দ্যা ডেইলী মিরর অব বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক মিজানুর রহমান, কাজল আহমেদ, আসাদুজ্জামান সবুজ, সহ বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাহরুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানা এবং হাজি আলিমদ্দিন ওয়ার্ফক এস্টেট উম্মুল কুরা ইসলামি মাদ্রাসা ও এতিমখানার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত ও তার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।