Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

admin • 05 Oct 2024, 08:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

"শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বাস স্ট্যান্ড প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার, কুমারখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম, কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকমল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।