Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

admin • 12 Oct 2023, 04:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুমারখালী বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরে এ সেবা ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত প্রায় ৩০০ জন রোগী এ ক্যাম্পের সেবা নেন।

এছাড়াও সকালে দিবসটি উপলক্ষে কুমারখালী কাজীপাড়া সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, ফ্যামেলি কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী, কুমারখালী বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক মো. সুরুজ আলীসহ অন্যান্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।