Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে সাকিল শেখ নামে এক পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৫ টার দিকে পৌরসভার আগ্ৰাকুন্ডু গ্রামের ধানে পানি দেওয়ার মটরে বিদ্যুতায়িত হয়ে এদুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল শেখ (১৮) আগ্ৰাকুন্ডু গ্ৰামের ইউসুফ শেখের ছেলে , কুষ্টিয়া পলিটেকনিক কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খয়ের চারা গ্ৰামের মাঠে ধানের পানি দেওয়ার মটর মেরামত করতে গিয়ে সাকিল বিদ্যুৎপৃষ্ট হয়। সেই সময় তার বাবা ইউসুফ শেখ, সাকিল কে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হাউজের মধ্যে থেকে সাকিল কে তুলতে না পেরে , তার আত্মচিৎকারে আশপাশের লোকজন গিয়ে সাকিল কে উদ্ধার করে ।কুমারখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কুমারখালী থানার এস আই হাবিব ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।