Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে বিএনপি নেতা তুহিনকে ঘিরে জোর আলোচনা

admin • 20 Mar 2026, 11:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিএনপি নেতা তুহিনকে ঘিরে জোর আলোচনা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিবেদিত, সৎ ও ত্যাগী নেতৃত্ব হিসেবে পরিচিত খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন আবারও আলোচনায় এসেছেন। প্রায় চার দশকের রাজনৈতিক জীবনে তিনি দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রতি অবিচল থেকে নিজেকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

১৯৮৭ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এ যোগদানের মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সদকী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল থেকে উঠে আসা এই নেতা কখনো ব্যক্তিস্বার্থকে প্রাধান্য না দিয়ে দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সততা, সাহসিকতা ও ন্যায়বোধের কারণে তিনি সাধারণ মানুষের কাছেও ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

রাজনৈতিক জীবনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শকে ধারণ করে রাজনীতি করে আসছেন বলে জানা গেছে।

সম্প্রতি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তিনি নির্বাচিত হলে কুমারখালীকে দারিদ্র্যমুক্ত, আধুনিক ও স্বনির্ভর উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদান মূল্যায়ন করে যথাযথ সিদ্ধান্ত নেবেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন একজন পরীক্ষিত ও জনমুখী নেতা হিসেবে কুমারখালির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।