Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

admin • 14 Apr 2024, 12:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জেএন মাধ্যমিক বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে পূণরায় স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

 

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান ।

 

এসময় অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুল হাসান , সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী, এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।