Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বয়স্ক শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদ পোশাক বিতরণ

admin • 14 Mar 2026, 08:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বয়স্ক শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদ পোশাক বিতরণ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকায় এ্যাড. আকমল হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ে এই ঈদ পোশাক বিতরণ করা হয়।
এসময় হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আব্দুল মালেকের সঞ্চালনায় ও নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাতেজান নেছা বয়স্ক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. আকমল হোসেন ।
অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী মোছাঃ ফিরোজা খাতুন , সিহাব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।