Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদ্‌যাপন

admin • 28 May 2023, 09:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদ্‌যাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৮ মে)  সকালে উপজেলা অফিসার্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, এটিএম আবুল মনছুর মজনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, পৌর সভার প্যানেল মেয়র হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।