কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমারখালী জে এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কুমারখালী, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে প্রদর্শনী’র শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া কুমারখালী খোকসা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
কুমারখালী উপজেলা সহকারী কমিঃ (ভূমি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামসুজ্জামান অরুন, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, কাউন্সিলর হারুন অর রশিদ, আঃ রফিক, শাহিনুজ্জামান শাহিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরে এ আলম সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ছাত্র ছাত্রী, সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে আগত গবাদি পশু ও পাখি পালনকারী খামারীগণ ও সূধীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মোহাঃ রুমান শেখ প্রাণী সম্পদ অফিসার কুমারখালী। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়।





