কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরে দুইদিন ব্যাপী পিঠা উৎসব,ফার্নিচার ও কৃষিপণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্ক মিলনায়তনে মেলার উদ্বোধন করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডঃ আলাউদ্দিন আহমেদ।
নন্দলালপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক চয়ন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দার, প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় প্রায় অর্ধশত স্টলে বিভিন্ন ধরনের পিঠা, নানা ডিজাইনের ফার্নিচার এবং কৃষিপণ্যে দেখতে ও কিনতে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী ও ক্রেতারা।





