Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুমারখালীতে নাশকতার মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুমারখালীতে নাশকতার মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

আইনি কার্যক্রম শেষে দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত কেসমত কবিরের ছেলে মো. সাইদুল ওরফে শহিদ (৫২)। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

 

আরেকজনের নাম মো. তোফাজ্জেল শেখ (৩৮)। তিনি চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের সুবাহান শেখের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক।

 

এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।