Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

admin • 18 Mar 2023, 07:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেশের জনপ্রিয় প্রিন্ট ও অনলাইন পত্রিকা দৈনিক আমার সংবাদের ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

দৈনিক আমার সংবাদের কুমারখালী প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্ট এর সম্পাদক ও প্রকাশক জনাব হাসেম রেজা।

সেসময় হাসেম রেজা তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, সততার সাথে কাজ করতে হবে। ব্যাক্তিগত স্বার্থ উদ্ধারের আশায় হলুদ সাংবাদিকতা করা জাবেনা।

দৈনিক আমার সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের সার্বিক পরিচালোনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের কুমারখালী সংবাদদাতা সোহাগ মাহমুদ খান,দৈনিক আমার সংবাদের খোকসা উপজেলা প্রতিনিধি এস মিলন, মিরপুর উপজেলা সংবাদদাতা মোঃ শরিফুল ইসলাম, ঢাকা পোস্টের রাজু আহমেদ, কুষ্টিয়ার সময়ের মোঃ মমিন,দা ডেইলি পোস্টের মিরপুর সংবাদদাতা আরিয়ান সাকিব, দৈনিক মানব কণ্ঠের কুষ্টিয়া জেলা প্রতিনিধ মোঃ আব্দুল কুদ্দুসসহ প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।