Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুমারখালীতে দুই জেলার ৩ শতাধিক রক্তযোদ্ধাদের মিলন মেলা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দুই জেলার ৩ শতাধিক রক্তযোদ্ধাদের মিলন মেলা

'তুচ্ছ নয় রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ' এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া ও রাজবাড়ী দুই জেলার প্রায় ৩ শতাধিক রক্তদাতাদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ বে-সরকারী ক্লিনিক-ডায়াগণস্টিক ও হাসপাতাল মালিক সমিতির কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ারের ব্যাবস্থাপনা পরিচালক সুজয় চাকীর সার্বিক তত্বাবধানে ফ্যামিলি কেয়ার ভবনে এই মেলা অনুষ্ঠিত হয়।

ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ডা.আব্দুর রহিমের সভাপতিত্বে ও কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাগর শেখ-এর সঞ্চালনায় এ সময় বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলি বিশ্বাস, নোভা ক্লিনিকের পরিচালক বদর উদ্দিন ,সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন সোহাগ, ভারত- বাংলাদেশ সম্প্রতি পরিষদের সাধারন সম্পাদক বাবু নিতাই কুমার কুন্ডু,ফ্যামিলি কেয়ারের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌভিক দে, ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইয়া রাফি ইসলাম পলাশ,হাবিল,জীবন নয়ন,কারি সাইফুল, আছুরা, লিজা,নাইম,ও দুই জেলার ১২ টি সংগঠনের প্রায় ৩ শতাধিক ভলেন্টিয়ার ও রক্তদাতা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।