Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে দি অপটিমিস্ট‘র উদ্যোগে মেধাবৃত্তি প্রদান

admin • 17 Sep 2024, 05:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দি অপটিমিস্ট‘র উদ্যোগে মেধাবৃত্তি প্রদান

কুষ্টিয়ার কুমারখালীতে সেবা সংস্থা দি অপটিমিস্ট‘র উদ্যোগে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দি অপটিমিস্ট‘র জেনারেল সেক্রেটারি একে এম সাইদুল করিম।

 

দি অপটিমিস্ট কুষ্টিয়া জেলা পরিচালক আশিকুল ইসলাম চপলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জিল্লুর রহমান মধু, বিশিষ্ট কবি ও নাট্যকার লিটন আব্বাস, দি অপটিমিস্ট এর এসিটেন্ট সেক্রেটারী হারুন উর রশীদ মিঠুন।

দি অপটিমিস্ট‘র কুষ্টিয়া জেলার উদ্যোগে গত বছরের ন্যায় এবারও অত্র অনুষ্ঠানে একাদশ শ্রেনীর ২৩ জনকে এক বছর মেয়াদি ১২ হাজার টাকা করে এবং অনার্সে পড়া ২জনকে ২৪ হাজার টাকা করে মোট তিন লক্ষ চব্বিশ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান করলো সংস্থাটি। মেধাবৃত্তিপ্রাপ্তরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী। তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।