গ্রাম-বাংলার হরেকরকম পিঠা প্রদর্শনের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হল পিঠা উৎসব-১৪২৯। কুমারখালী লেডিস ক্লাবের আয়োজনে (২৩ জানুয়ারী) সোমবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. শিরিনা আকতার বানু, কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ প্রমুখ।





