Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে থানায় বৃদ্ধ বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালীতে থানায় বৃদ্ধ বাবার বিরুদ্ধে ছেলের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে সত্তর ঊর্ধ বৃদ্ধ বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ছেলে। চলতি মাসের ২১ তারিখে চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া জিকে ক্যানালের সম্পত্তি নিয়ে বিরোধের প্রেক্ষিতে এই ঘটনা ঘটে।

 

মঙ্গলবার সরেজমিনে গেলে বৃদ্ধ বাবা ময়েনউদ্দিন জানান, তার মোট ১০ টি সন্তানের মধ্যে নুর ইসলাম চতুর্থ সন্তান। অনেক আগে থেকেই নুর ইসলাম আলাদা বাড়ি করে বসবাস করে। কখনোই বাবা মায়ের খোঁজ নেয়না।

 

সাম্প্রতিককালে পানি উন্নয়ন বোর্ডের জিকে ক্যানালের সম্পত্তি নিয়ে তার পঞ্চম সন্তান ইসরায়েলের সাথে নুর ইসলামের বিরোধ সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিমুজ্জান সুজন সালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করে দেন। এবং পরেরদিন নুর ইসলামের পরিত্যক্ত বাড়ির সীমানা বেড়া সরিয়ে দেওয়ার সময় তার অন্তঃসত্ত্বা মেয়ে শেলি খাতুন মোবাইলে ভিডিও ধারণ করে।

 

ভিডিও করায় বাধা দিলে বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে শেলির হাত থেকে মোবাইল ফোন নিয়ে ভিডিও বন্ধ করা হয়। অথচ পরবর্তীতে তার অন্তঃসত্ত্বা নাতনি শেলিকে মারপিট করে আহত করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি আরো জানান তার ছেলে নুর ইসলামের পরিত্যক্ত বাড়ির সীমানা বেড়া সরানো হয়েছে সেখানে কেউ বসবাস করেনা। অথচ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে পরিত্যক্ত ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটপাটের। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে দাবী করেন তিনি।

 

নুর ইসলামের অন্তঃসত্ত্বা মেয়ে শেলি খাতুন জানান, মোবাইল ফোনে ভিডিও করার সময় তাকে মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। শরীরের আঘাতের চিহ্ন নেই বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি তিনি। পরিত্যক্ত ঘরে টাকা ও স্বর্ণালংকারের বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান।

 

স্থানীয়রা জানান, ময়েনউদ্দিনের ৮ ছেলের মধ্যে ৬ ছেলে এখানে বসবাস করে। ঘটনার দিন বড় ধরনের কোন গন্ডগোল হয়নি। শুধুমাত্র ভিডিও করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। তুচ্ছ বিষয় নিয়ে বৃদ্ধ বাবা, ভাই ও ভাতিজার বিরুদ্ধে থানায় অভিযোগের বিষয়ে তারা নিন্দা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।