Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ডাকাতি করে ৬ লাখ টাকার মালামাল লুট, গৃহকর্তাকে কুপিয়ে জখম

admin • 01 Apr 2023, 04:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ডাকাতি করে ৬ লাখ টাকার মালামাল লুট, গৃহকর্তাকে কুপিয়ে জখম

কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামে দরজা ভেঙে নগদ টাকা সহ ৬ লাখ টাকার মালামাল ডাকাতি ও গৃহকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটেছে। আহতরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হয়েছেন গৃহকর্তা আব্দুর রহিম ওরফে বাপুয়া ও তার স্ত্রী।

ভুক্তভোগী বাপুয়া জানান, রাত সাড়ে বারোটার দিকে তার ভবনের কলাপসিবল গেটের তালা ভেঙে কয়েকজন ব্যক্তি ঘরের প্রধান দরজা ভাঙার চেষ্টা করলে তার ঘুম ভেঙে যায়। এসময় তিনি ঘরের ভিতর থেকে দরজা ভাঙায় বাধা সৃষ্টি করে ব্যর্থ হলে আগন্তুকরা ভিতরে প্রবেশ করে হাসুয়া দিয়ে কোপ মেরে তাকে আহত করে।

 

এবং তার স্ত্রী তাকে উদ্ধার করতে গেলে ডাকাত দল তাকেও মারপিট করে আহত করে। এবং ঘরে থাকা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

এসময় তাদের চিতকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল ফাঁকা গুলি বর্ষন করে মাঠ দিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি ও তার স্ত্রী কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার বাম হাতের তালুতে তিনটি সেলাই দেয়া হয়েছে বলে জানান।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, এটা আসলে ডাকাতি নয় দস্যুতা। রাতে ৪ জন লোক দরজা ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট এবং স্বামী ও স্ত্রীকে আহত করে পালিয়ে যায়। যাবার সময় এলাকাবাসী এগিয়ে আসলে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।