আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি " প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাকিব,উপজেলা সমাজসেবা সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা, বীর মুক্তিযোদ্ধা সোলেমান জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।





