Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

admin • 30 Sep 2024, 06:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

( ৩০ সেপ্টেম্বর ) সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার আবু রায়হান, সাংবাদিক জাকের আলী শুভ সহ আরও অনেকে।

 

আলোচকরা লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদেরকে আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।