Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুমারখালীতে ছাত্র জনতার উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বাজার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ছাত্র জনতার উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বাজার

সিন্ডিকেট ভাঙতে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্র জনতা ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের সবজি বিক্রির উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাঁচা তরিতরকারি বিক্রি অব্যাহত রয়েছে। পৌরসভার তহবাজারের মুল গেটের পাশে চলমান রয়েছে এই দোকান।

 

ছাত্র জনতার পক্ষ থেকে আসাদুজ্জামান আলী জানান, বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ জনগণের কাছে ন্যায্যমুল্য কাঁচা তরিতরকারি পৌঁছে দিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে সারা বাংলাদেশে এ উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কুমারখালীতে তারা ন্যায্যমুল্যর কাঁচাবাজার চালু করেছেন। ব্যবসা করা মুল উদ্দেশ্য নয় বরং সিন্ডিকেট ভাঙতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তারা দোকান চালু করার পর ইতিমধ্যে কাঁচা বাজারে প্রভাব পরেছে বলে জানান।

 

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম জানান, ছাত্র জনতার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নিয়মিত জনগণের কাছে ন্যায্যমুল্য কাঁচা তরিতরকারি বিক্রি অব্যাহত থাকলে সিন্ডিকেট এমনিতেই ভেঙে যাবে। ছাত্র জনতার এই উদ্যোগ অব্যাহত রাখতে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।