Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালীতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালীতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রীষ্মকালীন হলুদ জাতের তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এমাঠ দিবস অনুষ্ঠিত হয়।

২০২২ - ২০২৩ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এক্সপার্ট পুল এপিএ এর সদস্য কৃষিবিদ ড. হামিদুর রহমান।

তিনি বলেন, কৃষিকাজকে বাণিজ্যিক খাতে রূপান্তর করতে হবে। বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে হবে। কৃষিকাজ করে আমরা স্বাস্থ্যবান ও লাভবান হবো। হলুদ তরমুজের বিষয়ে তিনি বলেন, তিনমাস চাষাবাদ করে ২০ থেকে ২২ হাজার টাকা খরচে আমরা প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত লাভবান হতে পারি। সেজন্য আমরা বেশি বেশি জমিতে গ্রীষ্মকালীন হলুদ জাতের তরমুজ চাষাবাদ করব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসসহ প্রমূখ।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ওই অঞ্চলের কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।