কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, নাগরিক পরিষদ সভাপতি আকরাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।





