Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুমারখালীতে গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়ন গণধিকার পরিষদের আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নন্দলালপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক সালাম মন্ডলের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাকিল আহমেদ তিয়াস বলেন, অজস্র রক্ত আর অসংখ্য জীবনের বিনিময়ে আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের হাত থেকে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে এখন শুধু চলবে সত্য ও ন্যায়ের শাসন। সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা পৌঁছে যাবে দেশের প্রতিটি ঘরে ঘরে।

 

উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সাধক হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: খালেকুজ্জামান,এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মোঃ জিলহজ্জ খান,জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ মিলন মালিথা,ছাত্র নেতা মোঃ বিপ্লব হুসাইনসহ অনেকই।

 

কর্মী সমাবেশ শেষে নন্দলপুর বাজারে গণসংযোগ ও গণধিকার পরিষদের লিফটের বিতরণ করেন জিওপির কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ তিয়াস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।