Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া,ইফতার মাহফিল

admin • 19 Mar 2025, 09:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া,ইফতার মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ( ১৯ মার্চ )  বুধবার বিকেলে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মহেন্দ্রপুর বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

সভায় জগনাথপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক রুনা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ সাদী।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মনোয়ার হোসেন, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।