Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

admin • 20 Oct 2024, 07:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

'ফুলের মতো ফুটবো মোরা,আলোর মতো ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে,দেশটাকে গড়বো' এই প্রতিপাদ্যকে   সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  প্রদান করা হয়েছে।

 

রোববার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি যাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির   কুমারখালী উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমারখালী উপজেলা সভাপতি ইসরাইল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ‍্যাপক এ কে এম মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জুলফিকার আলী ও ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।

 

উক্ত অনুষ্ঠানে এইচ এস সি, আলিম ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।