Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কুমারখালীতে এক রাতে ২ কবরের কঙ্কাল চুরি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কুমারখালীতে এক রাতে ২ কবরের কঙ্কাল চুরি

কুষ্টিয়ার কুমারখালীতে একই রাতে কবর থেকে দাদি ও নাতির মরদেহ চুরি হয়েছে। সোমবার রাতে চাপরা ইউনিয়নের পাহাড়পুর-নুরপুর কবরস্থান থেকে মরদেহ দুটি চুরি হয়। সংশ্লিষ্টরা জানান, ২০২৩ সালের ভিন্ন সময়ে দাদি ও নাতির মৃত্যু হয়। তাদের মৃত্যু স্বাভাবিক ছিল।

 

মরদেহ চুরি হওয়া দুজনের নাম, সারা খাতুন (৬৫) ও রাতুল মাহামুদ (১৬)।

 

সারা খাতুনের বড় ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল হক জানান, যে দুটি মরদেহ চুরি হয়েছে তার একজন তার মা এবং অপরজন তার চাচাতো ভাইয়ের ছেলে। ২০২৩ সালে তার মা বার্ধক্যজনিত কারণে মারা গেলে তাকে এ কবরস্থানে দাফন করা হয়। মা মারা যাওয়ার দুই মাস আগে ভতিজা রাতুল মারা যায়।

 

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে যান তিনি। এ সময় কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এ শিক্ষক। কবরের ভেতরে লাশ দেখতে না পেয়ে পুলিশে খবর দেন তিনি।

 

রাতুলের মা ছনিয়া খাতুন জানান, এক বছর ১১ মাস আগে তার ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সোলায়মান শেখ জানান, ‘কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।