Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে 'এইচপিভি' টিকাদান বিষয়ক অবহিতকরণ সভা

admin • 24 Oct 2024, 06:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে 'এইচপিভি' টিকাদান বিষয়ক অবহিতকরণ সভা

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 'এইচপিভি' টিকাদান উপলক্ষে কো- অর্ডিনেশন  বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২৪ অক্টোবর) সকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু: আহসানুল মিজান রুমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (তদন্ত), উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত  ছিলেন। 

  সভায় স্বাস্থ্য কর্মকর্তা জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে।  

উপজেলায় প্রায় ১৪ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান করা হবে। এর মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী রয়েছে।

শতকরা ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যান্তাসার এইচপিভি ভাইরাস দ্বারা হয়। তবে এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।  প্রত্যেককে বিনামূল্যে এক ডোজ করে এই টিকা প্রদান করা হবে ২৪ অক্টোবর থেকে। এর মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাকি ৮দিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।