এক্সক্লসিভ
কুমারখালীতে ঈদ উপহার সামগ্রী বিতরন
admin
• 11 Mar 2026, 03:43 PM
• পঠিত 0 বার
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে অসহায় ও দুস্থ এক হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এন.আই আনছার ফাউন্ডেশন। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এ উদ্যোগ সংগঠনটির।
বুধবার (১১ মার্চ) সকালে প্রতি বছরের ন্যায় এ বছরও শহরের হলবাজারস্থ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতির বাস ভবনে ঈদ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় এন.আই আনছার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক, সংগঠনটির সভাপতি এ্যাড. জাকারিয়া আনছার মিলন, সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই মাখন প্রামানিক, উপদেষ্টা সমসের আলী প্রামানিক, সদস্য নিজাম উদ্দিন, শিপন আহম্মেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





