Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কুমারখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি থেকে ৩৯ পিছ ইয়াবাসহ বকুল মোল্লা ও নুরুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পান্টি ক্যাম্প পুলিশ। মঙ্গলবার আনুমানিক রাত ১২ টার দিকে পান্টি ইউনিয়ন এর চুন্নু মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পান্টি ক্যাম্প ইনচার্জ এস আই বাবর আলী সঙ্গীয় ফোর্সসহ পান্টি কলেজ সংলগ্ন চুন্নু মোড় এলাকায় মাদক নিরোধন অভিযান চালায়। এ সময় বকুল মোল্লা ও নুরুল ইসলাম নামের দুজন মাদক ব্যবসায়ীকে ৩৯ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

কুমারখালী থানার ওসি মো.মহসীন হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষে কুমারখালীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই প্রেক্ষিতে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।