Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

admin • 27 Mar 2024, 08:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুমারখালী প্রতিনিধিঃ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনিরুল ইসলাম (৪৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত ওই ব্যাক্তির বাড়ি উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে।

বুধবার (২৭ মার্চ ) সকালে কুষ্টিয়া জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় , বুধবার (২৭ মার্চ ) সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত মান্নান শেখ মোঃ মনিরুল ইসলাম (৪৬) বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ ঘরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীকে গ্রফতার করা হয় পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারনীয় ক্রমিক নং- ১০ (ক) ধারায় মামলা করা হয়। যার মামলা নং – ২৬ ।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়া ইউনিয়নের বানিয়া গ্রামে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট একজনকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।