Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা স্লোগানে, “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসের উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

সোমবার ( ৯ ডিসেম্বর ) সকাল ৯ঘটিকায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

 

আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক হেলাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল বারী পাটোয়ারী, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মোদক, দুরপ্রকের সাবেক সভাপতি আকরাম হোসেন,সাংবাদিক শরীফুল ইসলাম, নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়ক তাছলিমা আক্তার প্রমুখ।

 

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সকল কর্মসূচীতে সকল সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব চৌহান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।