Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই হোটেলকে জরিমানা

admin • 04 Jul 2025, 12:05 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই হোটেলকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জু্লাই) বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন ও পুলিশ।

 

অভিযান সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে বাঁশগ্রাম বাজারের নিউ সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং শচীন মিষ্টান্ন ও দধি ভাণ্ডারের মালিক শচীন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে।

 

এ তথ্য নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, বৈধ কাগজপত্রাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরী এবং পরিবেশন করার অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।