জেলার খবর
কুমারখালীতে অনিবন্ধিত লোটাস চক্ষু হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা
admin
• 31 Jan 2024, 09:10 AM
• পঠিত 0 বার
কুষ্টিয়ার কুমারখালীতে অনিবন্ধিত লোটাস চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় জরিমানা ও অপারেশন অংশ সিলগালা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত রাফি টাওয়ার এ অবস্থিত লোটাস চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, লোটাস চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা ও ক্লিনিকে অপারেশন কার্যক্রম চালিয়ে আসছিলো। বিষয়টি অবগত হবার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা ও অপারেশন অংশ সিলগালা করেছেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রিফাত আলফাজ হিমেল সহ কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





