Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

কুবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে ইসলামি ছাত্র আন্দোলন

Mamun • 25 Apr 2025, 04:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুবি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের পাশে ইসলামি ছাত্র আন্দোলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র পরিচালনা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।   আজ শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষাগুলো ঘিরে প্রতিদিন ক্যাম্পাসে ভিড় করছেন হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবক।   এ প্রেক্ষাপটে আগত শিক্ষার্থীদের স্বস্তি ও সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয় হেল্প ডেস্ক। সেখানে পরীক্ষার্থীদের দেওয়া হয় তথ্য সহায়তা, লাগেজ বহনের সেবা, এবং বিনামূল্যে কলম, পেনসিল, বোর্ড, পানি ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী।   ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শুধু পরীক্ষার দিন নয়, আগত শিক্ষার্থীদের আবাসনের জন্যও আগের দিন থেকেই কাজ করেছে বলে জানা গেছে।   সংগঠনটির কুবি শাখার সভাপতি মো. শামীম বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, তারা যেন একটি ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে কুবি ক্যাম্পাস থেকে ফিরে যায়। শুধু পরীক্ষা নয়, তারা যেন এখানকার ভালোবাসা ও সহযোগিতার সংস্কৃতিও অনুভব করে।”
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।