Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

কুবিতে শিক্ষার্থীদের নবীনবরণ ২০ নভেম্বর

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুবিতে শিক্ষার্থীদের নবীনবরণ ২০ নভেম্বর

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে নিশ্চিত করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব।

 

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, এছাড়াও অতিথি হিসেবে থাকবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম।

 

নবীন বরণ অনুষ্ঠান-২০২৪ এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, আমাদের নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। মূলত তাদেরকে আমাদের পরিবারে বরণ করে নেয়ার জন্যই আগামী ২০ নভেম্বর আমরা নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আশা করি এই আয়োজন তাদেরকে নতুন জীবনের শুরুতেই আরও বেশি উৎসাহ এবং প্রেরণা জোগাবে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।