Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

কুবিতে বন্ধ থাকা দুটি বাস যুক্ত হলো পরিবহন সেবায়

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কুবিতে বন্ধ থাকা দুটি বাস যুক্ত হলো পরিবহন সেবায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের জন্য আরও দুইটা নীল বাস। চালক না থাকায় এতোদিন বন্ধ ছিলো বাস দুইটি। সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম। 

পরিবহন পুল সূত্রে জানা যায়, চালক না থাকায় বাস দুইটি এতোদিন চালু ছিলো না। নতুন চালক নিয়োগ হওয়ায় বাসগুলো আগামীকাল সকাল ৮টা ১৫ মিনিটে নতুন বাস দুইটি পরীক্ষামূলক চলাচল করবে। বাস দুইটির একটি টমছম ব্রীজ এবং অপরটি পুলিশ লাইনস রুটে চলাচল করবে। 

এ বিষয়ে পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বলেন, 'যেহেতু বিশ্ববিদ্যালয়ে নতুন একটা ব্যাচ এসেছে। যাতায়াতের ক্ষেত্রে যাতে  শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য প্রশাসন দুইটা বাস যুক্ত করেছেন পরিবহন পুলে। এখন থেকে বাস দুইটা স্ব স্ব রুটে নিয়মিত চলাচল করবে।'

পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, 'উপাচার্য স্যারের নির্দেশে স্টুডেন্টদের কথা চিন্তা করে দুইটা বাস কালকে সকাল থেকে পরীক্ষামূলকভাবে চালানোর সিদ্ধান্ত হয়েছে। এরপর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রুট ঠিক করে বাস দুইটি চলাচল করবে। শিক্ষার্থীরা যেন যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় না পড়ে সেটা চিন্তা করেই দুইটা বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।'

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীদের জন্য নীল বাস ছয়টি এবং বিআরটিসির লাল বাস আটটি ছিলো। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।