Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুড়িয়ে পাওয়া লাখ টাকা কাউন্টারে জমা দিলেন সরকারি কর্মকর্তা

admin • 24 Jun 2023, 08:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুড়িয়ে পাওয়া লাখ টাকা কাউন্টারে জমা দিলেন সরকারি কর্মকর্তা

বিশেষ কাজে কুষ্টিয়ার কুমারখালীতে এসেছিলেন মো. আবু মুত্তালিব। কাজ সেরে বাসে করে বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে বাসের মধ্যে তিনি প্রায় এক লক্ষাধিক কুড়িয়ে পান। এখন কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিককে খুঁজছেন।

আবু মুত্তালিব কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন। তিনি কুষ্টিয়া পৌর শহরের সাদ্দাম বাজার এলাকার বাসিন্দা। মালিকের সন্ধান চেয়ে তিনি সন্ধা সাড়ে ৬ টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ' আজ শনিবার বিশেষ কাজে কুমারখালী গিয়েছিলাম ৷ আসার সময় বাসের মধ্যে ১ লক্ষ(+/-) টাকা পরে পেয়েছি ৷ টাকাগুলা কাউন্টার মাষ্টার আরিফ সাহেবের কাছে জমা আছে ৷'

এ বিষয়ে আবু মুত্তালিব বলেন, কাজ সেরে দুপুরে একটি লোকাক বাসে বাড়িতে ফিররছিলেন। ফেরার পথে বাসের সিটের ওপরে প্রায় এক লাখ টাকা কুড়িয়ে পান তিনি। ওই টাকা বাসের হেল্পার তাকে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তিনি প্রস্তাবে রাজি না হয়ে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য কাউন্টার মাস্টারের কাছে জমা রেখেছেন।

এবিষয়ে কাউন্টার মাস্টার আরিফ বলেন, এই যুগেও ভাল মানুষ পাওয়া যায়, মুত্তালিব সাহেব তাঁর জ্বলন্ত উদাহারণ। টাকা তাঁর কাছে আছে। তথ্য - প্রমাণ পেলে প্রকৃত ব্যক্তিকে তিনি ফেরত দিবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।