জেলার খবর
কুড়িগ্রামে পুকুরের পানিতে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যুর
admin
• 15 May 2024, 05:34 PM
• পঠিত 0 বার
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত লিপন (৬) ও মেহেদী (৮) পাশাপাশি বাড়ির শিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমের কারণে পুকুরের পানিতে গাছের গুড়িতে উঠে খেলছিল লিপন ও মেহেদী। খেলার এক পর্যায়ে গাছের গুড়ির নিচে পড়ে গেলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় দুজন। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া। তিনি বলেন, সরকার পাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





