Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুড়িগ্রামে উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কুড়িগ্রামে উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া এলাকার বাসিন্দা এবং উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ। তাকে কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

ডিবির ওসি কামাল হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী।

 

পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।