Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

কিশোরগঞ্জে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম জীবনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সোমবার দুপুরে করিমগঞ্জ-চামটা সড়কের কলেজ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজ আহমেদ হুমায়ূন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসান সানি, নাজমুল আলম সোহান, ইয়ামিন সিদ্দিকী, মোহাম্মদ হৃদয় প্রমুখ।

এ সময় বক্তারা শিক্ষকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান।

উল্লেখ্য, কলেজ শিক্ষক জহিরুল ইসলাম জীবন গত ৫ আগস্ট রাতে তার গ্রামের বাড়ি তাড়াইল উপজেলার বানাইল বাজারে অবস্থানকালে কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।