Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

admin • 20 Nov 2024, 09:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবুল খায়েরকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।  গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশ মিলে উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামে আবুল খায়েরের বাড়ি থেকে তাকে আটক করে।

আজ বুধবার বিকেলে আটক আবুল খায়েরকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।  বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি মুরাদ হোসেন জানান, অভিযান চালিয়ে একনলা একটি বন্ধুকসহ আবুল খায়েরকে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।