Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

কিশোরগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ছাত্রদলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে বক্তব্য রাখে– শিক্ষার্থী এস এম রাকিবুল ইসলাম ও নাজমুল বাসার নাঈম। তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

 

মানববন্ধনে হামলাকারীদের শাস্তি দাবির পাশাপাশি মেডিকেল কলেজ ক্যাম্পাসে যেন কোনো ছাত্র সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে- তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও সাম্প্রতিক সময়ে ছাত্রদল তাদের বিভিন্ন কর্মসূচি পালন করছিল। গত ১৯ জানুয়ারি মেডিকেল কলেজের মনসুর খলিল ছাত্রাবাসে ছাত্রদল আয়োজিত কর্মসূচির প্রতিবাদ করে কিছু শিক্ষার্থী। তখন দুপক্ষের মধ্যে চরম হট্টগোল হয়। এর জের ধরে ২০ জানুয়ারি রাতে তাদের ওপর হামলা করে ছাত্রদল সমর্থিত কিছু শিক্ষার্থী। এতে দুই সাধারণ শিক্ষার্থী আহত হয়। তারা হলো–এমবিবিএস প্রথম বর্ষের সাজ্জাদ হোসেন নাদিম ও ইকরামুল খান।

শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রদলের সমর্থক শিক্ষার্থী হলেও তাদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের যোগাযোগ রয়েছে এবং ছাত্রলীগ এ হামলায় ইন্ধন দিয়েছে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী এস এম রাকিবুল ইসলাম এবং নাজমুল বাসার নাঈম। বক্তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।