Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

কিশোরগঞ্জে মা ও ভাই-বোনকে আটকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে মা ও ভাই-বোনকে আটকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

কিশোরগঞ্জে ভাড়া বাসায় মা এবং ছোট দুই ভাই-বোনকে এক কক্ষে আটকে রেখে অন্য কক্ষে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। প্রবাসীর স্ত্রীকে (২৪) কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার (২৬ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া কসাইখানা রোডের একটি চারতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

 

ঘটনাটি কিশোরগঞ্জ সদর মডেল থানা-পুলিশকে জানানো হয়। সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রাকিব (৩২) ও মো. আনোয়ার হোসেন ওরফে আনাছ (২০) নামে দুজনকে আটক করে পুলিশ। মো. রাকিব শহরের হারুয়া সওদাগরপাড়ার করিমুল্লাহর ছেলে এবং মো. আনোয়ার হোসেন ওরফে আনাছ হারুয়া কসাইখানা এলাকার আব্দুছ ছালামের ছেলে।

 

এ ঘটনায় শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন।

 

মামলার অভিযোগে বলা হয়, জেলার কটিয়াদী উপজেলার ওই নারী বাবা–মা ও ছোট দুই ভাইবোনকে নিয়ে গত ৭ জুলাই কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া কসাইখানা রোডের একটি চারতলা ভবনের নিচতলায় একটি ইউনিট ভাড়া নেন। একই এলাকার মো. আনোয়ার হোসেন ওরফে আনাছ ওই বাসাটিতে গিয়ে পরিবারটির সঙ্গে পরিচিত হন এবং ওই নারীর মাকে ধর্মের মা বানান। এতে আনাছের সঙ্গে পরিবারটির সুসম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার ওই নারীর মামা–মামি বেড়াতে আসেন। পরদিন শুক্রবার সকাল ৬টার দিকে আনাছসহ ৬ যুবক বাসাটিতে হানা দেন।

 

এসময় তারা এই বাসায় খারাপ কাজ হয় বলে ওই নারীর মামা–মামিকে গালিগালাজ করে বাসা থেকে বের করে দেন। পরে সিহাব ও সুমন নামে দুই যুবক বাসার একটি কক্ষে ওই নারীর মা, ছোট ভাই ও বোনকে আটকে রাখে ও হত্যার হুমকি দেয়। অন্যদিকে বাসার অন্য একটি কক্ষে আনাছ, রাকিব, বাছির ও ফারুক এই চারজনে মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা চলে যান। এরপর মা ও ছোট দুই ভাই-বোন তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

   

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।