Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

admin • 22 Nov 2025, 09:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাড়ির উঠানে ছিঁড়ে থাকা তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজীপুর গ্রামের হাশেম মিয়ার দুই ছেলে নূরু মিয়া ও ফজলু মিয়া।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ির উঠানে বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে উঠানে বের হন নূরু মিয়া। ওই ছিঁড়ে থাকা তারে হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে বড় ভাই ফজলু মিয়াও একই তারে স্পর্শ লেগে ঘটনাস্থলেই মারা যান।

সহোদর দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।