Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

রবিবার (২০ অক্টোবর) বিকালে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। এ ছাড়া ওই মামলার অপর ১২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাসিম উদ্দিন হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে।

 

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মোবারক হোসেন ও মোশারফ হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন (এপিপি) শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

 

এর জেরে ২০১৪ সালের (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালান। খবর পেয়ে তার স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে মারধরে বাধা দিতে যান। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করেন আসামিরা।

 

স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় মামলা করেন। পরে ২০১৫ সালের (২০ আগস্ট) ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। দীর্ঘ শুনানি শেষে রবিবার (২০ অক্টোবর) বিকালে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।