Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় গেল ৪ প্রাণ

admin • 19 Oct 2023, 05:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় গেল ৪ প্রাণ

কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন।

বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। অভিযুক্ত ড্রাম ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

নিহতদের ম‌ধ্যে মো: আলম ও মিজানুর রহমান না‌মে দুই জ‌নের পরিচয় জানা গে‌ছে। বা‌কি‌দের নাম পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, বৃহস্পতিবার দুপর দুইটার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

গুরুত্বর আহত অন্য ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আশংঙ্কাজনক আহত ২ জন‌ হাসপা‌তা‌লে চিকিৎসাধীন আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।