Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

কিশোরগঞ্জে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে কথিত কবিরাজের ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলেম-ওলামা ও এলাকাবাসী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হোসেনপুর উপজেলার মধ্য পুমদী গ্রামে কথিত আহাম্মদ কবিরাজের মাজারে সপ্তাহব্যাপী ওরশের নামে মেলা, জুয়ার আসর, মাদকের আড্ডাসহ নানা অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে। মেলায় ইসলাম বিরোধী কার্যকলাপও চলে।

 

বক্তারা আরও বলেন, এ মেলা চললে এলাকার যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটবে। কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে আগামী ২৭ ডিসেম্বর থেকে ওরশ ও মেলা চালু করার ঘোষণা দিয়েছে। এ কারণে এলাকার সচেতন ও ধর্মপ্রাণ মানুষ ক্ষুব্ধ।

 

মেলা প্রতিরোধ কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল বাছীর সাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা মুশাররফ হোসেন, মাওলানা আবুল কাশেম জুয়েল, মাওলানা কারিমুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ বাকী, মাওলানা আবুল ফাতাহ মো. নুরুল্লাহ, মাওলানা বরকতুল্লাহ, মাওলানা এমদাদুল হক, মাওলানা আহমাদ মুসা, মাওলানা যোবায়ের হোসেন, মাওলানা শরিফুজ্জামান রাব্বানী, মো. আলমগীর হোসেন, মো. কবির শাহ,মো লিমন, মো নুরুজ্জামান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।